জুলাইয়ে যুক্তরাষ্ট্রে দুই লক্ষাধিক নতুন চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রে জুলাই মাসে দুই লাখ নয় হাজার লোক চাকরি পেয়েছেন। এটিকে মার্কিন অর্থনীতির পুনরুত্থান হিসেবে দেখা হচ্ছে। আজ শুক্রবার বিবিসির এক খবরে এমনটাই বলা হয়েছে।
লেবার ব্যুরো পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৬.২ শতাংশের মতো বেকার রয়েছে। জুলাই মাসে পেশাদার ব্যবসা ও উত্পাদন ক্ষেত্রগুলোতে অধিকাংশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ছাড়াও বাণিজ্য বিভাগ থেকে গত বুধবার জানানো হয়েছে, এপ্রিল থেকে জুন—এই তিন মাসে অর্থনীতিতে প্রত্যাশিত ৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। ভালো চাকরি পাওয়ার আশায় যাঁরা কাজ ছেড়ে দিয়েছিলেন, তাঁরা আবার কাজে যোগ দিয়েছেন। এটিকে উত্সাহব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে।