জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুড়ির বনভোজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা
জুড়ির বনভোজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা

নিউইয়র্কের অ্যাস্টোরিয়া পার্কে প্রতি বছরের মতো ২৪ সেপ্টেম্বর এবারও জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ও শ্রান্তি পরিহার করে বিপুল উৎসাহ উদ্দীপনায় বনভোজনে যোগ দেন আমেরিকা প্রবাসী জুড়িবাসী। আড্ডা হইচই, খেলাধুলা ও আলোচনার মধ্যে পার্কের ছায়াঘেরা নিবিড় মনোরম পরিবেশে দিনটি উপভোগ করেন সবাই।
সমিতির কার্যকরী পরিষদের সদস্য এম এ হাসান বাতিরের তত্ত্বাবধানে বনভোজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করেন আরিয়ান খায়ের কাজল, এম এ করিম বাবুল ও আবদুল বাছিত মামুন। সহযোগিতায় ছিলেন মো. ফরিদ মিয়া, মো. মিছন আহমদ, আ. বাছিত চৌধুরী, আবুল হুসেন, নোমান আহমদ, কাউছার আহমদ, সায়েম হুসেন বাবু, সুমন আহমদ, তাজুল সাজু, মারুফ খান, আবদুল গফ্ফার চৌধুরী, আনছার আলী, গনদর সিং, মুস্তাকিম আহমদ, রফিক উদ্দিন, চান মিয়া, সালেক সানি, আ. সামাদ চৌধুরী সুফি।
বনভোজনে কর্মসূচির মধ্যে ছিল শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, মার্বেল দৌড়, পুরুষের দৌড়সহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলাধুলা পরিচালনা করেন আবুল হুসেন তাজুল, আবদুর রউফ মিছবা, কামরুল আহমদ, বেগম নাজির, পারুল চৌধুরী। দুপুরের খাবার পরিবেশনে সহযোগিতা করেন সাহানা আক্তার, রাশেদা খান রুমা, সাবিনা চৌধুরী সুমা, আয়শা লিমা, মিসেস মজনু, মিসেস রব, মিসেস নাছির, মিসেস মিছন, ছালমা বেগম, মিসেস কাজল, নাছরিন আক্তার প্রমুখ।

বনভোজনে আগত জুড়ির প্রবাসীরা
বনভোজনে আগত জুড়ির প্রবাসীরা

খেলাধুলা ও মধ্যাহ্নভোজের পর পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের মাধ্যমে বনভোজনে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত আছাদ উদ্দিন চৌধুরী ও কার্যকরী পরিষদ সদস্য মুনিম আহমদ মুনিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ পর্বে উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আছাদ উদ্দিন আহমদ বটলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সি এম কাজল চৌধুরী, এম এ হক, গিয়াস উদ্দিন, নাজির উদ্দিন, নাছির উদ্দিন, এম এ রব, মো. কামরুজ্জামান, পারুল চৌধুরী, আ. আহাদ চৌধুরী।
বনভোজনে আগত অতিথিদের মধ্যে বক্তৃতা করেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমদ, বাংলাদেশ টি স্টেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ হুসেন চৌধুরী, ব্রঙ্কস বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন। সবাই বনভোজন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শুভেচ্ছা বক্তব্যের পর খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজনের সবশেষ আয়োজন ছিল রাফেল ড্র! প্রথম পুরস্কার অ্যাপলের আইপ্যাড জিতেন জুড়ী উপজেলার বড়ধামাইর জামিল আহমদ, দ্বিতীয় পুরস্কার স্যামসাং ট্যাবলেট জিতেন মাসুক আহমদ। এ ছাড়া আরও চারটি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যরা। এ ছাড়া আগত শিশু-কিশোর, ছেলে-মেয়েদের মধ্যে নানা ধরনের সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।
শেষে সভার সভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল সবাইকে কর্মব্যস্ততা উপেক্ষা করে বনভোজনকে সার্থক করায় ধন্যবাদ জানিয়ে আবারও এক সঙ্গে মিলিত হওয়ার আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন!