জুয়ানার বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্ষিক বনভোজনে জুয়ানার অ্যালামনাইরা
বার্ষিক বনভোজনে জুয়ানার অ্যালামনাইরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (জুয়ানা) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট লং আইল্যান্ডের হ্যামেস্টেড লেক স্টট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন ব্যাচের অ্যালামনাই পার্কে জড়ো হতে থাকেন। বেলা বাড়তে বাড়তে তা পরিণত হয় নবীন-প্রবীণ অ্যালামনাইয়ের সমন্বয়ে এক চমৎকার মিলনমেলায় পরিণত হয়। বনভোজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে সব ব্যাচের দেড় শতাধিক অ্যালামনাই ও অতিথি উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় জুয়ানার নির্বাচন কমিশনার গোলাম হায়দার সারোয়ারের সভাপতিত্বে বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হকের সঞ্চালনায় বনভোজনে উপস্থিত ছিলেন জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, মো. ফরিদ হোসেন, মশিউর রহমান কামাল, মো. মনিরুল ইসলাম ও সাবেক সভাপতি এবং বনভোজন কমিটির আহ্বায়ক রিয়াজুল কাদের জহির, সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা, জুয়ানার সাংগঠনিক সম্পাদক ভগবতী কর্মকার, সহসাধারণ সম্পাদক মো. সোহেল হোসেইন, কোষাধ্যক্ষ মো. জালাল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল বারী তিতাস, সদস্য জুনারো জাফরী, মনোয়ার হোসেন মাহাথীর।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শুরু হয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা প্রতিযোগিতা ও মধ্যাহ্নভোজ। বনভোজনের আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলাধুলাসহ র‌্যাফল ড্র। এতে আইপ্যাড, ল্যাপটপ, টিভিসহ ছিল অনেক পুরস্কার।
শেষে বনভোজন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উপস্থিত সবাইকে জুয়ানার বনভোজনে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।