জেনারেল ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউল গনী ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় বক্তারা
আতাউল গনী ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনী ওসমানীকে স্মরণ করার মধ্য দিয়ে তাঁর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে। পাঠ্যপুস্তকে ওসমানীর জীবনী সংযুক্ত করলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম জানতে পারবে আমাদের উজ্জ্বল পূর্বসূরিদের বীরত্ব আর ত্যাগের কথা।
১৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনী ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ওজনপার্কের একটি মিলনায়তনে ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুল কাদির। হেলিম উদ্দীনের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন মদিনার আলো পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ।
সভায় বক্তারা জেনারেল ওসমানীর বিচিত্র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ওসমানী আমাদের জন্য যা করেছেন তার যথাযোগ্য মর্যাদা আমরা কোনো দিন দিতে পারিনি।
আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাহাব উদ্দীন, আবদুল হাছিব, নুরুল ইসলাম প্রমুখ।