প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জর্জ জেব বুশ একটি ই-বুক এবং গভর্নরের দায়িত্বে থাকার সময় আদান-প্রদান করা নিজের বিভিন্ন ই-মেইল প্রকাশ করবেন। গত শনিবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। জেব বুশের এই উদ্যোগকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার আগ্রহেরই জোরালো ইঙ্গিত মনে করা হচ্ছে। তিনি সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে এবং আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই। জেব বুশ আগামী বছরের শুরুতে নিজের রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর ছেলে জর্জ পি বুশ বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে জেব বুশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে পরিবারের শতভাগ সমর্থন পাবেন।
এএফপি