জেব বুশের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে অংশ নিতে চান জেব বুশ (৬২)। দলের মনোনয়ন লাভের লড়াইয়ে ১৫ জুন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন তিনি। গতকাল বৃহস্পতিবার মায়ামি ডেইড কলেজের কেন্ডাল ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। জেব বুশ সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে ও আরেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই। জেব বুশ টেক্সাসের দুবারের সাবেক গভর্নর। বুশ পরিবারের সদস্য হিসেবে রিপাবলিকান পার্টির একটি অংশের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।
এএফপি