জেবিবিএ ও ইন্ডিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রায় ৪ মাস পর ধীরে ধীরে কাটছে করোনাভাইরাসের দুর্যোগ। বাড়ছে ক্রেতাদের আনাগোনা। দীর্ঘ সময়ের এ দুর্যোগে নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের বাংলাদেশি ব্যবসায় যে ধস নেমেছে। এই পরিস্থিতিতে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) ও ইন্ডিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কোভিড-১৯ এর কারণে জ্যাকসন হাইটসের বাংলাদেশি ব্যবসায় ধস নেমেছে। তার ওপর আবার এত মাসের বকেয়া দোকান ভাড়া, যা মালিকদের এখনো অবধি দেওয়া হয়নি। এসব নানা বিষয়ে ব্যবসায়ী দু সংগঠনের মধ্যকার সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়। এতে আগামী আরেও এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে যৌথভাবে আরেকটি সভা আহ্বান ও আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উপস্থিত ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছান। বৈঠকে ইন্ডিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্য শিব দাসের নেতৃত্বে সভায় উপস্থিত হেন। বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে খাবার বাড়ীর জামান, হাটবাজারের মনসূর চৌধুরী ও মহসিন ননী, নিউইয়র্ক কাজী অফিসের ইমাম কাজী কায়্যূম, ফাউমার ফাহাদ সোলাইমান, পীরান ফ্যাশনের জেড আলম নমী, ডটনেট গ্রাফিকসের প্রদীপ রঞ্জন, বারী হোম কেয়ারের আসেফ বারী টুটুল, ডিটিএনওয়াইয়ের মোস্তাফিজ সান্টু, ঢালিউডের আলম, প্রিন্স রেস্টুরেন্টের ইলিয়াস, আপনাবাজার হালাল মিটের দাদা, সাপ্লায়ার কাসেম, মিনা বাজারের স্বত্বাধিকারীসহ অনেকে এ সভায় উপস্থিত ছিলেন। বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুলের সৌজন্যে ব্যবসায়ীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।