জেবিবিএতে কী হচ্ছে এসব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক যুদ্ধ কি এখন জাব্বা বনাম আব্বা? “জেবিবিএ জেবিবিএ কার গো তুমি বল, কার কথা শুনে তুমি সকাল বিকাল চলো? যেদিক মোরে নিয়ে যাও সেদিকে মুই যাব, মনে হচ্ছে শিগগিরই উকিল নোটিশ পাব...”। ১৯৯৭ সালে প্রবাসের প্রথম বাংলাদেশি ব্যবসায়িক সমিতি যা, আমেরিকায় মিনি বাংলাদেশ বলে পরিচিত নিউইয়র্কের জ্যাকসন হাইটের কিছু আন্তরিক ও শুভানুধ্যায়ী বাংলাদেশি ব্যবসায়ী আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের প্রচার, প্রসার, পরিচিতি ও বাজারজাতকরণের জন্য এবং একে অন্যকে ব্যবসায়িক সহযোগিতা করার লক্ষ্যে সংগঠনটি গঠিত হয়েছিল। দুঃখজনকভাবে সত্য যে, পরের বছরগুলোতে অভ্যন্তরীণ কোন্দল ও রেষারেষির কারণে সংগঠনটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এদিকে জেবিবিএ’র (জাব্বা) বিভক্তির সুযোগে বিগত ৫ বছর যাবৎ “আব্বা” নামের আরেকটি বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন মাথা চাড়া দিয়ে উঠেছে। যদিও প্রতি সেপ্টেম্বরে তাদের বাৎসরিক সভায় বিশেষ এক অতিথি ব্যক্তি ও ফটো তোলা ছাড়া তেমন কিছুই ছিল না।
এবারের নীরব যুদ্ধ চলবে ‘আব্বা বনাম জাব্বা’। দেখা যাক কে জিতে আর কে হারে। তবে জেবিবিএর ঐতিহ্য ও ঐক্যকে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য নতুন নেতৃত্ব, উপদেষ্টা ও নির্বাচন কমিশন তাদের দৌড়ঝাঁপ অটুট রেখেছেন। এটাই আশার কথা।
কাজী কায়্যূম, কুইন্স, নিউইয়র্ক।