জো বাইডেনের বাড়ি লক্ষ্য করে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাড়িতে ছিলেন না। খবর সিএনএনের।
গোয়েন্দা সংস্থার মুখপাত্র রবার্ট হোবাক বলেন, একটি গাড়ি খুব দ্রুতগতিতে যাওয়ার সময় বাইডেনের বাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি করে। গোয়েন্দা সংস্থার লোকজন গুলির শব্দ শুনেছেন। একজন কর্মকর্তা বলেন, বাইডেনের বাড়ির বাইরের দেয়ালে কোনো গুলি লেগেছে কি না, তা পরীক্ষা করা হবে। বাড়িটির অবস্থান প্রধান সড়ক থেকে কয়েক শ গজ ভেতরে। ঘটনার তদন্তে রাজ্য পুলিশ কাজ শুরু করেছে।