জৈব জ্বালানির কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় বুনো মৌমাছির সংখ্যা উদ্বেগজনকভাবে কমেছে। গবেষকদের আশঙ্কা, এমনটা চলতে থাকলে ফসল উৎপাদনে ব্যয় ও অস্থিতিশীলতা দুই-ই বাড়বে। দেখা গেছে, যেসব এলাকায় ভুট্টার মতো জৈব জ্বালানির উৎপাদন ২০০ শতাংশ বেড়েছে, সেখানে বুনো মৌমাছি আশঙ্কাজনকভাবে কমেছে। গবেষকেরা বলছেন, জৈব জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়া বুনো মৌমাছির সংখ্যা কমার মূল কারণ। সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০০৮ থেকে ২০১৩ সালে বুনো মৌমাছির সংখ্যা এক-চতুর্থাংশ (২৩%) কমেছে। ফসল ও গাছগাছালির পরাগায়নে বুনো মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুক্তরাষ্ট্রের কৃষিতে এ অবদানের বার্ষিক আর্থিক মূল্য প্রায় ৩০০ কোটি ডলার। নতুন সমীক্ষাটি বলছে, পরাগায়নের চাহিদা ও মৌমাছির জোগানের ঘাটতির কারণে ৩৯ শতাংশ চাষবাসের জমি সমস্যার কবলে পড়ছে।
বিবিসি