প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
হিলারি এখনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি, কিন্তু সে সম্ভাবনা মাথায় রেখে পুরোদমে প্রস্তুতি চলছে হিলারি প্রশাসনে কে বা কারা প্রধান পদগুলো পেতে পারেন। যে হাজার চারেক কেন্দ্রীয় সরকারের পদ হিলারিকে পূরণ করতে হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, হিলারি জো বাইডেনকে এই পদে মনোনয়ন দিতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাইডেনের যোগ্যতা প্রশ্নাতীত। গত আট বছর তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা করেছেন। ছয় দফা তিনি সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, সে সময় দীর্ঘদিন তিনি সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি ছিলেন।