জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক দিন আগে বলেন, ভিন্ন সময় হলে নারীদের ব্যাপারে কদর্য মন্তব্যের জন্য তিনি ট্রাম্পকে স্কুলের শরীরচর্চা কেন্দ্রের পেছনে ডেকে পাঠাতেন। সেখানেই তাঁকে দু-চার ঘুষি দিয়ে যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতেন।
৭৩ বছর বয়স্ক জো বাইডেনের কাছ থেকে সম্মুখসমরের এই আহ্বান ৭০ বছর বয়স্ক ট্রাম্প খুব ভালোভাবে গ্রহণ করেননি। ফ্লোরিডায় এক নির্বাচনী সভায় তিনি বাইডেনকে ঠাট্টা করে বলেন, ‘লোকটা শুধু মাইকের সামনে বড় বড় কথা বলতে ভালোবাসে। ঠিক আছে, হোক না মুখোমুখি লড়াই। তাকে এক হাত দেখে নিতে আমিও প্রস্তুত।’
এক দিন পরে এক টিভি সাক্ষাৎকারে জো বাইডেন অবশ্য নিজের বক্তব্য পরিষ্কার করে বলেন, এখন জিমের পেছনে আসার কথা তিনি বলছেন না। ‘আমরা যদি হাইস্কুলে পড়তাম, তাহলে ট্রাম্পকে ছেড়ে কথা বলতাম না, আমি কেবল সে কথাই বলেছি।’
ট্রাম্প অবশ্য বলেছেন, জীবনে বাইডেনকে একহাত দেখে নেওয়ার এমন একটা সুযোগ তিনি হাতছাড়া করবেন না।