জোসেফ ক্রাউলিকে ওকাসিওর চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্ড্রিয়া ওকাসিও
আলেক্সান্ড্রিয়া ওকাসিও

২৬ জুনের কংগ্রেস নির্বাচনে নিউইয়কের্র ডিস্ট্রিক্ট ১৪ থেকে বার বার নির্বাচিত কংগ্রেসম্যান জো ক্রাউলিকে চ্যালেন্জ করছেন, নবাগত আলেক্সান্ড্রিয়া ওকাসিও। সেই চ্যালেন্জ এর কারণে গত ১৪ বছরে এই প্রথম, প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্রঙ্কস এবং কুইন্স মিলে, কংগ্রেশনাল ডিস্ট্রিক ১৪ তে।বাংলাদেশীদের কাছে পরিচতি রাজনীতিক জোসেফ ক্রাউলির জয় অনেকটা নিশ্চিত হলেও, চুড়ান্ত্ম ফলাফল নির্ভর করবে কার ভোটাররা যাচ্ছেন ভোট কেন্দ্রে।
সাবেক প্রেসিডেন্সিয়াল প্রার্থী বার্নি স্যান্ডার্স এর সমর্থক এবং তার টিমের একজন কর্মী হিসেবে এরি মধ্যে বার্নি

ভোটারদের কাছে পরিচিত হয়েছেন আকেজান্দ্রেরিয়া ওকাসিও। বার্নি স্যান্ডার্স এর রাজনৈতিক অভ্যুথ্বানের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ‘ব্রান্ড নিউ কংগ্রেস’ বা ’নতুন কংগ্রেস নির্বাচন করম্নন’ প্রচারণার প–র্ন সমর্থনেই অনেক খানি এগিয়েছেন, আলেজান্দ্রিয়া ওকাসিও। প্রথম আলো উত্তর আমেরিকার সাথে এক আলাপ কালে, ওকাসিয়া জানিয়েছেন, তিনি জো ক্রাউলির বিরুদ্ধে লড়ছেন, কেননা, জো ক্রাউলি বছরের পর বছর তহবিল তছরুপের সাথে জড়িত।এর বাইরে, ওকাসিয়া দাবী করেন, তিনি-ই এই আসনের একমাত্র প্রার্থী যিনি শেতাঙ্গ নন। সেকারনে অশেতাঙ্গ এবং অভিবাসী সমপ্রদায়ের জীবন মান উন্নয়নে তিনি ক্রাউলির চেয়ে বেশি আন্@রিক হবেন।

‘আমাদের নির্বাচনী ডিস্ট্রিক্ট এর ৭০ ভাগ ভোটার অশেতাঙ্গ, কিন্তু এই কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে কোন অশেতাঙ্গ কোন দিন নির্বাচিত হয়নি’ ুলং আইল্যান্ড সিটির একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানে এই প্রতিবেদকের সাথে কথপোকথনে জানাচ্ছিলেন ওকাসিও। তিনি বলেন, ‘ জোসেফ ক্রাউলি আসলে নির্বাচনের আগে ৩ মিলিয়ন ডলার করে নির্বাচনী চাদা পান। এগুলোর সবই ওয়ালস্ট্রিট, বড় রিয়েল এস্টেট কোম্পানী, এবং নানা স্বার্থবাদি গোষ্টীর টাকা। সত্যি বলতে কি, ডোনাল্ড ট্রাম্প যেকল প্রতিষ্ঠানের টাকায় চলেন, সে সব প্রতিষ্ঠান-ই নির্বাচনী ফান্ড দিচ্ছে জো ক্রাউলিকে। সুতরাং আপনি ট্রাম্পের বিরোধী হলে, জোসেফ ক্রাউলির সমর্থক হতে পারেন কিভাবে?

তার নির্বাচনী আসনে অনেক বাংলাদেশী ভোটার আছে, নির্বাচিত হলে বাংলাদেশীদের সাথে কিভাবে কাজ করবেন?-এমন প্রশ্নে ্ওকাসি্ও জানান, তিনি নিজে একজন অভিবাসী পরিবারের সন্ত্মান, এবং অশেতাঙ্গ। একই সাথে অশেতাঙ্গ এবং ড়্গুদ্র নৃগোষ্টীর একজন নির্বাচিত হলে, সেটা বাংলাদেশী বড় জনগোষ্টীর পড়্গেই থাকবে বলে জানান তিনি।
জ্যাকসান হাইটস এর ৪০ কেস স্ট্রিটে অফিস খুলে, রাত দিন চষে বেড়াচ্ছেন ল্যাটিনো এই তরুন রাজনীতিক। এরি মধ্যে নিউইয়কের্র বড় বড় সব সংবাদ পত্র তাকে নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে এই বলে যে, একজন শক্ত প্রাথীর বিপরিতে ভালই চ্যালেন্জ ছুড়ে দিচ্ছেন এক ল্যাটিনো নবাগত রাজনীতিক’।

উলে¬খ্য, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, কংগ্রেসে একজন শক্তিশালী ডেমোক্রাট কংগ্রেস সদস্য হিসেবে বহুদিন ধরে আছেন। তিনি বাংলাদেশ ককাস এর সদস্যও। সেই সুবাদে, বাংলাদেশ এবং নিউইয়কের্র বাংলাদেশীদের কাছে অত্যন্@ পরিচিত মুখ। নিউইয়কের্র বাংলাদেশী রাজনীতিকদের কাছের মানুষ তিনি। অন্যদিকে, ২৮ বছর বয়সী আলেক্সান্দ্রিয়া ওকাসিও, রাজনীতিতে একজন নবাগত। গত নির্বাচনের বার্নি স্যান্ডার্স এর নির্বাচনী সংগঠক হিসেবে ভুমিকা রেখেই তিনি সামনে আে্সন। এখণ তিনি মাঠে মাঠে গিয়ে বোঝাচ্ছেন, ক্রাউলি, সাধারণ মানুষের জন্য নয়, সমাজের সব সম্পদের যারা মালিক, তাদের প্রতিনিধিত্ব করেন।

২০১৮ নির্বাচনে হিলারী ক্লিনটনের পরাজয়ের পেছনে অন্যতম বড় কারণ বলা হয়, বার্নি স্যান্ডার্স এর সমর্থক তরুন ভোটারদের মাঠের অনুপস্থিতি। নিউইয়র্ক স্বভাবতই ডেমোক্রাট ভোটারের রাজ্য। সেখানে ডেমোক্রাট মনোনয়ন পেলেই যে কেউ নির্বাচিত হতে পারেন। তবে, তার আগে দরকার, প্রাইমারীতে জয়ী হওয়া। দৃশ্যত, জোসেফ ক্রাউলি শক্ত অবস্থানে থাকলেও, দু্ই দশক ধরে কংগ্রেস তার কাজের ম–ল্যয়ন হচ্ছে এখন বার্নি সমর্থিত তরুণ ভোটারদের মনে। এই নির্বাচনে সেই ম–ল্যায়ন কতখানি প্রভাব ফেলে সেটা দেখার বিষয়।