জ্যাকসন হাইটসে কোরবানির মাংস বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদী সেন্টার ও রমাদান ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ
মোহাম্মদী সেন্টার ও রমাদান ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

নিউইয়র্কের স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান মোহাম্মদী সেন্টার ও রমাদান ফাউন্ডেশন-এর উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর রোববার জ্যাকসন হাইটসের ৭৩ নম্বর স্ট্রিটে সন্ধ্যায় ফ্রি কোরবানির মাংস জনসাধারণের মধ্যে বণ্টন করেন মোহাম্মদী সেন্টারের স্বত্বাধিকারী ইমাম কাজী কাইয়ুম।
উল্লেখ্য, মোহাম্মদী সেন্টার প্রতি বছরই বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দেওয়া কোরবানির মাংস সাধারণ মুসলিমদের হাতে পৌঁছে দেয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসে মুসলমানদের ঐতিহ্য বহন করে চলছে।