জ্যাকসন হাইটসে ক্যাটলিনা ক্রুজের খাদ্যসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণের কারণে নিউইয়র্কে বিপর্যস্ত ও অসহায় বাংলাদেশিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত অ্যাসেম্বলিওমেন ক্যাটলিনা ক্রুজ। ২৮ জুলাই জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের মাঝে তিনি চাল, ডাল, তাজা সবজিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এটি বাঙালি এলাকায় ক্রুজের দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ।
এদিন বাংলাদেশি তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ক্যাটলিনা ক্রুজ। এ সময় ক্যাটলিনা ক্রুজের সঙ্গে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট ও জেবিবিএর ডিরেক্টর ফাহাদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট নোমি পিরান, অ্যাটর্নি মঈন চৌধুরী ও কমিউনিটি লিডার তোফায়েল আহমেদ চৌধুরী।