জ্যাকসন হাইটসে ‘খামার বাড়ি’ আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১ আগস্ট খামার বাড়ি গ্রাহকদের জন্য আবার খুলে দেওয়া হয়

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগুনে পুড়ে যাওয়া বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি ‘খামার বাড়ি’ আবার চালু হয়েছে।

২১ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আবার খুলে দেওয়া হয়। করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে প্রায় ছয় মাস নিউইয়র্কের সবকিছু বন্ধ থাকার পর আবার চাঞ্চল্য ফিরে আসছে। খাবার বাড়ি আবার চালু হওয়ায় কমিউনিটির সবাইকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ কামরুল।

২০১৯ সালের জুলাই মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খামার বাড়ি পুড়ে যায়। খামার বাড়ির অন্যতম অংশীদার হারুন ভূঁইয়া তখন জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁরা প্রায় সর্বস্বান্ত হয়ে গেছেন। কারণ তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটির ইনস্যুরেন্স থাকলেও যে পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, তাতে পুরো ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।