জ্যাকসন হাইটসে খামারবাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান খামারবাড়ি গ্রোসারিতে ২৮ জুন ভোরে আগুন লেগেছে। এতে গ্রোসারির ব্যাপক জিনিসপত্র পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে ৭৩ স্ট্রিটের গ্রোসারির ভেতর থেকে ঘন কালো ধোয়া বেরিয়ে আসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গ্রোসারিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খামারবাড়ির আগুনের তাপে পাশাপাশি দুটি পাঁচতলা বাণিজ্যিক ভবন, অন্যান্য দোকান ও অফিসের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।