জ্যাকসন হাইটসে গণশ্রাদ্ধ ৭১ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণশ্রাদ্ধ ৭১ অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা
গণশ্রাদ্ধ ৭১ অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা

ঢাকার ঐতিহাসিক রমনা কালীবাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গণশ্রাদ্ধ ৭১। ২০১৩ সালের ৪ অক্টোবর মহালয়ার দিন এ গণশ্রাদ্ধ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকার একদিন আগে সেটি বন্ধ করে দেন। পাঁচ বছর পর ১১৫ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে সেই গণশ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।
গণশ্রাদ্ধ অনুষ্ঠানে প্রায় ৩০ জন ব্রাহ্মণ অংশ নেন। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী ১৮ অধ্যায় গীতা পাঠ করেন নিউইয়র্কের ১৮ জন গীতা পাঠক। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গণপ্রার্থনা। এ সময় মন্দির ভর্তি কয়েক শ মানুষ নীরবে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যথারীতি কীর্তন ও ভজন সংগীত চলে। সব শেষে উপস্থিত নেতৃবৃন্দ গণশ্রাদ্ধ নিয়ে কথাবার্তা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ হিন্দু কোয়ালিশন, ইউএসএ। এতে সভাপতিত্ব করেন দীনেশ চন্দ্র মজুমদার। পরিচালনায় ছিলেন গোবিন্দ বানিয়া ও দীপক। সার্বিক সহযোগিতায় ছিলেন নিতাই বাগচী ও প্রকাশ গুপ্ত, অংশু বৈদ্য, সিতাংশু গুহ, শংকর সাহা অসিম, চন্দন সেনগুপ্ত, প্রিয়োতোষ দে, দীপক দাস, নবেন্দু দত্ত, বিদ্যুৎ দাস, বিদ্যুৎ সরকার, দিলীপ নাথ, প্রভাস চক্রবর্তী, অবিনাশ আচার্য, সুভাস মজুমদার, সুশীল সিংহ, রঞ্জন ভট্টাচার্য, বিভাস মল্লিক, বিজয় মল্লিক, রথীন চৌধুরী, রনেশ চক্রবর্তী, রবীন্দ্র সরকার, গোপন সাহা, রাম দাস ঘরামি, শ্রী নাথ, মধুসূদন ভট্টাচার্য, সুমিত ভট্টাচার্য, দীপক চৌধুরী, রঞ্জিত সেন, আশিস চৌধুরী, অমিত চৌধুরী, রাধেশ্যাম নাথ, পুলামা মজুমদার, হেনা আচার্য, বিপ্লব আচার্য, দ্বীজেন ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, বীণাপাণি দে, উত্তম তাঁতীসহ নিউইয়র্কের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ ।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, হবিগঞ্জের জগৎ জ্যোতি দাসকে মুজিবনগর সরকার বীরশ্রেষ্ঠ উপাধি দিলেও আজ পর্যন্ত তাঁকে সেই সম্মানে ভূষিত করা হয়নি। পিরোজপুরের ভাগীরথী সাহা আজও তাঁর আত্মত্যাগের স্বীকৃতি পাননি। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশকে একাত্তরের চেতনায় ফিরিয়ে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিতাংশু গুহ, দীপক দাস, শংকর দে, শংকর সাহা অসিম, গোবিন্দ বানিয়া, চন্দন সেনগুপ্ত, নবেন্দু দত্ত, অবিনাশ আচার্য, প্রদীপ ভট্টাচার্য, নিতাই বাগচী, অশোক সাহা, প্রদীপ সেন, প্রভাত দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশের মহান মুক্তিযুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কেনেডি রিপোর্ট অনুযায়ী অন্য সব সম্প্রদায়ের চেয়ে বেশি ছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের ‘টার্গেট’ করা হয়েছিল। এসব অগণিত নিহত ও নিখোঁজ হিন্দুদের আলাদাভাবে স্মরণ করা কিংবা স্বাধীনতার পর এখন পর্যন্ত নিহত ও নিখোঁজ হিন্দুদের ব্যক্তিগত, পারিবারিক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়নি। এসব হতভাগ্যদের পরকালের মুক্তির লক্ষ্যেই এ ‘গণশ্রাদ্ধ ৭১’।
গণশ্রাদ্ধে উপস্থিত ব্রাহ্মণদের মধ্যে ছিলেন প্রভাস চক্রবর্তী, অবিনাশ আচার্য, রঞ্জন চক্রবর্তী, সুমিত চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, বিপ্লব আচার্য, রঞ্জিত চক্রবর্তী, শংকর চক্রবর্তী, গোবিন্দ চক্রবর্তী, প্রদীপ সেন প্রমুখ। গীতাপাঠকদের মধ্যে ছিলেন সুশীল সাহা, দীপক দাস, দিলীপ নাথ, নৃপেণ ধর, অশোক সাহা, নীল কমল ভৌমিক, চঞ্চল চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, পণ্ডিত জগদীশ ত্রিপাটি, চিত্ত মণ্ডল, চন্দ্রা ঘোষ প্রমুখ।