জ্যাকসন হাইটসে গ্রোসারির সামনে থেকে গাড়ি ছিনতাই
নিউইয়র্কের জ্যাকসন হাইটসসের ৭৩ স্ট্রিট থেকে প্রকাশ্যে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। ঘন বসতিপূর্ণ এলাকায় এভাবে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় বাংলাদেশিদের মধ্যে চরম উৎকণ্ঠ বিরাজ করছে।
গত ২৯ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মুজিবুর রহমানের একটি ডাজ ভ্যান গাড়ি ডাবল পার্কিং দিয়ে গ্রোসারি সামগ্রী ভ্যানে বোঝাই করছিলেন। বাকি আরও কিছু গ্রোসারি তুলতে আবার গ্রোসারিতে গেলে অল্প সময়ের মধ্যে একজন অজ্ঞাত দুর্বৃত্ত গাড়িটি চালিয়ে ব্রডওয়ে হয়ে ৭২ স্ট্রিট দিয়ে হাইওয়ের দিকে চলে যায়। যাওয়ার সময় আরেকটি গাড়ির পাশে ধাক্কা দিয়ে যায়।
ভুক্তভোগী ৯১১ কল করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির ছিনতাইকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
একই দিন দুপুরে জ্যাকসন হাইটস ট্রেন স্টেশন থেকে আবদুল আওয়াল নামের এক ব্যক্তি এটিএম থেকে ট্রেনের টিকিট কেনার জন্য ২০ ডলার প্রবেশ করাতে চাইলে আরেক দুর্বৃত্ত এসে তার হাত থেকে জোরপূর্বক ২০ ডলার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে দুজনে ধস্তাধস্তি করলে ডলার ছিঁড়ে যায় এবং দুর্বৃত্ত ডলারের অর্ধেক অংশ নিয়ে পালিয়ে যায়।
এ সব ঘটনায় জ্যাকসন হাইটস সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠ দেখা দিয়েছে।