জ্যাকসন হাইটসে জাতীয় পার্টির কর্মিসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির কর্মিসভায় মঞ্চে নেতারা
যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির কর্মিসভায় মঞ্চে নেতারা

জ্যাকসন হাইটসে ২৭ আগস্ট রোববার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ও প্রাদেশিক পরিষদ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী। সভা পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর বড় ভূইঁয়া। বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি মাহবুবুর রহমান অনিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর নূর, যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি ছব্বির লস্কর, তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শাখার সহসাধারণ সম্পাদক জাফর মিতা, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুজাতা সরকার, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শাহজাহান সাজু, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, যুবনেতা কাজী আউয়াল, জাতীয় সাংস্কৃতিক পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক গোলাম জহিরুল করিম, সদস্যসচিব উত্তম কুমার ডাকুয়া, মীর্জা আজম প্রমুখ।

সভায় এক প্রস্তাবে নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। অন্য এক প্রস্তাবে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশদ আলাপ আলোচনা করেন। তাঁরা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার অযোগ্য নেতৃত্বের তীব্র সমালোচনা করে তাঁদের মিথ্যা সেলফি তোলা, গোপনে বাসায় বসে কিংবা নির্জনে পার্টির কার্যক্রমের ফিরিস্তি পত্র-পত্রিকায় প্রচার করার নিন্দা জানান।