জ্যাকসন হাইটসে দেশি ওয়্যারসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে জ্যাকসন হাইটসে দেশি ওয়্যারসের উদ্বোধন করছেন অতিথিরা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানায় দেশি ওয়্যারস নামে নতুন একটি পোশাক ও জুয়েলারি স্টোরের যাত্রা শুরু হয়েছে। ১৬ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৩৭-১৩ ৭৪ স্ট্রিট এলাকায় দোয়া-মাহফিল শেষে ফিতা কেটে এই স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফিতা কেটে স্টোরের উদ্বোধন করেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ হাসেম ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ।

প্রতিষ্ঠানটির শুভ কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুর রহিম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন—দেশি ওয়্যারস ইন্‌ক-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ।

অনুষ্ঠানে মনি হোম কেয়ারের মনি, সাওয়ারিয়া ক্লথিং স্টোরের কর্ণধার গুলিতান খান ও কাজী ইমরানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশি ওয়্যারস ইন্‌ক-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ ও ভাইস প্রেসিডেন্ট রোকসানা ফারুক অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

মোহাম্মদ আসাদ ও রোকসানা ফারুক জানান, এই স্টোরে ছেলেদের পাঞ্জাবিসহ মেয়েদের সব ধরনের পোশাক ও জুয়েলারি আইটেম রয়েছে। নতুন প্রজন্মের জন্যও রয়েছে আধুনিক রুচিসম্মত পোশাক। তাঁরা বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটিকে সেবা দেওয়াই তাঁদের এ প্রয়াস। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই খোলা থাকছে স্টোর। উদ্বোধন উপলক্ষে ৭০ শতাংশ মূল্য হ্রাস চলছে।