জ্যাকসন হাইটসে নজরুল মেলা ১৪ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল একাডেমি ইউএসএ আয়োজিত নজরুল মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। আসন্ন এই মেলাকে কেন্দ্র করে এখন আয়োজকেরা ব্যস্ত সময় পার করছেন। নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটসের পিএস ৬৯, ৭৭-০২, ৩৭ অ্যাভিনিউয়ে এ মেলা অনুষ্ঠিত হবে।

নজরুল মেলা আয়োজন উপলক্ষে এরই মধ্যে গঠন করা হয়েছে মেলা উদ্‌যাপন কমিটি। সবাইকে এ মেলায় অংশগ্রহণের আবেদন জানিয়েছেন কমিটির আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম, সদস্যসচিব আহসান হাবীব, সংগঠনের সভাপতি সৈয়দ টিপু সুলতান ও সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।

অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েকবার সভা করেছেন আয়োজকেরা। তাঁরা জানান, অনুষ্ঠানে এ প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণকে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। থাকছে বয়সভিত্তিক বিভিন্ন শাখায় নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। এর মধ্যে নজরুল সংগীত প্রতিযোগিতা উল্লেখযোগ্য। এতে বয়স অনুসারে দুটি শাখা করা হয়েছে। এতে অংশগ্রহণের ইচ্ছুকদের নিবন্ধনের জন্য রুখশান আরার সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ছাড়া থাকছে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। এ উপলক্ষে তৈরি বিভিন্ন ব্যানারে মেলা সম্পর্কে বিস্তারিত বিবরণ, প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি দেওয়া আছে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী সবাইকে যোগাযোগ করতে আমন্ত্রণ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। আয়োজকেরা জানান, টেলিফোন কিংবা টেক্সট ম্যাসেজের মাধ্যমে আগেই প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি তালিকাভুক্ত করলে ভালো হয়। যদিও প্রতিযোগিতার দিনও তাৎক্ষণিক নিবন্ধনের ব্যবস্থা থাকবে।