জ্যাকসন হাইটসে হুমায়ূন মেলা ১৪ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ ও বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে হুমায়ূন মেলার। আগামী ১৪ মে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলের পার্কিং লটে এ মেলার আয়োজন করা হচ্ছে। শো টাইম মিউজিক অ্যান্ড প্লে এ মেলার আয়োজন করছে। আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম প্রথম আলোকে বলেন, মেলায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, বিশিষ্ট ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন ও ড. মনজুরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী মেলায় হুমায়ূন আহমেদের সব ধরনের স্মৃতি, লেখালেখি, ভাবনাসহ নানা বিষয়ের সন্নিবেশ থাকবে।