জ্যাকুলিন কেনেডির সঙ্গে মেলানিয়ার মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্বামী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে পরেছিলেন নামী ডিজাইনার রালফ লরেনের করা আকাশি নীলরঙা এক পোশাক। গ্লাভস ও জুতাও পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছিলেন। বলা হচ্ছে, এর সঙ্গে সাবেক ফার্স্ট লেডি স্টাইল আইকন হিসেবে পরিচিত জ্যাকুলিন কেনেডি ওনাসিসের পরা পোশাকের মিল রয়েছে। জ্যাকুলিন ১৯৬১ সালে স্বামী জন এফ কেনেডির শপথ গ্রহণ অনুষ্ঠানে পরেছিলেন পোশাকটি। অনেকের মনে প্রশ্ন, মেলানিয়া নিজে এই পোশাকটি পছন্দ করেছেন, নাকি ওই ব্র্যান্ডের পক্ষ থেকে তাঁকে বাছাই করে দেওয়া হয়েছে।