জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক

নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) নতুন কমিটির অভিষেক হয়ে গেল গত ২৮ জানুয়ারি। এ উপলক্ষে ২০১৮-২০১৯ সালের ৪২ জন নতুন কর্মকর্তার অভিষেক উপলক্ষে জ্যামাইকার তাজমহল পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ফ্রেন্ডস সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা এবং সংগঠনের সব কর্মকর্তা ও সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরও জোরদার করে কমিউনিটির সেবায় অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ফ্রেন্ডস সোসাইটির বিদায়ী সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন মূলধারার অ্যাকটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গনি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা নাসির আলী খান পল, মনজুর আহমেদ চৌধুরী, ছদরুন নূর, অধ্যাপিকা হুসনে আরা বেগম, শাহ নেওয়াজ ও সালেহ আহমেদ এবং জেবিএফএসের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ডা. মাসুদ রহমান, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন, ডা. বর্ণালী হাসান, সাবেক ক্রীড়াবিদ সৈয়দ এনায়েত আলী প্রমুখ। বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা থেকে পাঠ শেষে জেবিএফএসের সব সদস্যসহ বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়। এ ছাড়া দোয়ায় সংগঠনের সাবেক সভাপতি বিলাল চৌধুরী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর মা এবং প্রবীণ প্রবাসী ছদরুন নূরের দ্রুত সুস্থতা কামনা এবং মরহুম জসিম উদ্দিন খান মিঠু ও মরহুম রতনকে বিশেষভাবে স্মরণ করা হয়। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফ্রেন্ডস সোসাইটির বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া ও অতিথিদের পরিচয় করিয়ে দেন ফখরুল ইসলাম দেলোয়ার। এরপর ফ্রেন্ডস সোসাইটির নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গনি।

অভিষেক অনুষ্ঠানে কমিটির সদস্যদের মধ্যে ছিলেন—সভাপতি শেখ হায়দার আলী, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সেবুল মিয়া, সহসভাপতি শেখ আনসার আলী, আলী কে খান কনক ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ কবির মুনশি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক গোলাম আজম রকি, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, সাহিত্য সম্পাদক অর্ঘ সারথি শিকদার, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আলী লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী এন ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ মুজতবা আল-আমিন রাসেল ও সাহিত্য সম্পাদক শেখ আল আমিন।
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম, এ এফ মিসবাউজ্জামান, সৈয়দ আতিকুর রহমান, রেজাউল আজাদ ভূঁইয়া, রিজু মোহাম্মদ, গিয়াস উদ্দিন মনজু, গোলাম মহিউদ্দিন মিঠু, নুরুজ্জামান সরদার, ফারুক হোসেন তালুকদার, আবদুল মোন্নাফ তালুকদার, এ কে এম শফিকুল ইসলাম, হামিদুর রহমান ও সহদেব তালুকদার, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, রাব্বি সৈয়দ, আবদুল মজিদ আকন্দ, আফরোজা রোজী, তামান্না হাসিনা, ইসমাইল হোসেন স্বপন, মাহিন আহমেদ, ওমর ফারুক খসরু, দেলোয়ার হোসেন মানিক ও কাজী কামাল।
অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির নতুন উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়। নতুন/পুরোনো মিলিয়ে উপদেষ্টারা হলেন প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গনি, উপদেষ্টা নাসির আলী খান পল, নার্গিস আহমেদ, ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ, রেজাউল করীম চৌধুরী, অধ্যাপিকা হুসনে আরা বেগম, টমাস দুলু রায়, হাজী এনাম (দুলাল মিয়া), মনির হোসেন, মোস্তফা কামাল, শাহ নেওয়াজ, এ বি এম সালাহউদ্দিন আহমেদ, মিসবাহ আহমেদ, আবুল ফজল দিদারুল ইসলাম, জুয়েল চৌধুরী, ফরিদ আলম, এ জে এম বাবুল, আবুল মনসুর খান ও মোহাম্মদ মোক্তার হোসেন।
সাংস্কৃতিক পর্বে চন্দন চৌধুরী, ডা. শাহনাজ লিপি, রানো নাওয়াজ, রোকসানা মির্জা ও এনওয়াইপিডির কর্মকর্তা রহমান সংগীত পরিবেশন করেন। প্রায় চারশ প্রবাসী বাংলাদেশি মধ্য রাত অবধি অনুষ্ঠানটি উপভোগ করেন।
১৯৯৮ সালে জেবিএফএসর কার্যক্রম শুরু হলেও মূলত ২০০০ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।