জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার ২৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্‌ক নিউইয়র্কের বার্ষিক ইফতার মাহফিল ২৬ মে অনুষ্ঠিত হবে।
আগ্রা প্যালেস রেস্টুরেন্ট ও পার্টি হল ১১৬-৩৩ কুইন্স বুলেভার্ড, ফরেস্ট হিলস, এন ওয়াই ১১৩৭৫-এ সন্ধ্যায় ১৯তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রবীণ সমাজসেবক ছদরুন নুরকে আহ্বায়ক ও কামরুজ্জামান বাবুকে সদস্যসচিব করে ইফতার ও দোয়া মাহফিলকে সফল করার লক্ষে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ওয়েল কেয়ার এসেনশিয়াল হোম কেয়ার, ইয়াকুব এ খান সিপিএ পিএলসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি শেখ হায়দার আলী (৯১৭-৫৮০-৬৩২৪) ও সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী (৯১৭-৬০৭-১২৪৩) সবাইকে অনুরোধ জানিয়েছেন।