জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি দেলোয়ার, সা. সম্পাদক আমিন
সভাপতি দেলোয়ার, সা. সম্পাদক আমিন

নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২০-২১ সালের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সংগঠনের বিদায়ী সাহিত্য সম্পাদক সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল।
১ ডিসেম্বর সিটির জ্যামাইকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সভায় সংগঠনের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী। সভায় সাধারণ সম্পাদক পদে চারজনের নাম প্রস্তাব করা হয়। পরবর্তীতে সভায় গঠিত সিলেকশন কমিটি সম্মতিতে মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারকে সভাপতি ও সায়ীদ মোস্তফা আল আমিন রাসেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গনি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী এই নাম ঘোষণা করেন।
আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা শিগগির ঘোষণা করা হবে বলে জানা গেছে। ফখরুল ইসলাম দেলোয়ার ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও ইতিপূর্বে সংগঠনের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। নতুন সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।