জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২০২০-২১ সালের পূর্ণাঙ্গ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
৫ জানুয়ারি দুপুরে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নতুন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন। নতুন কমিটি ও উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন নতুন সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গণি, উপদেষ্টা ওয়াজেদ এ খান, ছদরুন নূর, সালেহ আহমেদ, হুসনে আরা বেগম, টমাস দুলু রায়, মোহাম্মদ মনির হোসেন, এ বি এম সালাহউদ্দিন আহমেদ, ফরিদ আলম, ফারুক হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহসভাপতি এ এফ মিসবাহউজ্জামান, সহসভাপতি শেখ আনসার আলী, আলী কে খান ও আবদুল মন্নাফ তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান ও রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হামিদুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. কবীর মুন্সী, ক্রীড়া সম্পাদক সুমন খান, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম, বিজ্ঞাপন ও প্রযুক্তি সম্পাদক শেখ আল আমিন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশীদ, সাহিত্য সম্পাদক মো. আক্তার বাবুল, সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন, আপ্যায়ন সম্পাদক সৈয়দ লিটন আলী এবং কার্যকরী সদস্য যথাক্রমে বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী, সৈয়দ আতিকুর রহমান, মো. সেবুল মিয়া, রেজাউল আজাদ ভূঁইয়া, ইফজাল আহমেদ চৌধুরী, হুমায়ুন কবীর, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, রাব্বি সাঈদ, এস এম সোলায়মান, তামান্না হাসিনা, সহদেব তালুকদার, রাসেক মালিক, বাবুল হাওলাদার, মুরাদ খন্দকার, লিটন আহমেদ, তরিকুল ইসলাম, রাশেদ আল হাসান, এমডি বদিউল আলম, হিমু মিয়া, মাহিন আহমদ ও পারভীন গাজী।
সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম দেলোয়ার ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং ভবিষ্যতে নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে কমিউনিটি সেন্টার ও স্থায়ী শহীদ মিনার নির্মাণে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা, কর্মকর্তা, সদস্য সবাই একটি পরিবার। দিনে দিনে এই পরিবারের পরিধি বাড়ছে। আমরা সবাই মিলে প্রবাসে ঐক্যবদ্ধ শক্তিশালী কমিউনিটি গড়তে চাই। তিনি বলেন, সাংগঠনিক নিয়মকানুন বজায় রেখে ফ্রেন্ডস সোসাইটিকে আরও শক্তিশালী করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে সভাপতি দেলোয়ার বলেন, মূলধারার নির্বাচনে ফ্রেন্ডস সোসাইটি কাউকে অফিশিয়ালি সমর্থন করবে না। তবে সাধ্য মতো সংশ্লিষ্ট প্রার্থীর জন্য কাজ করবে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখিত বক্তব্যে বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আপনাদের সহযোগিতা ও পরামর্শে আজ এত দূরে আসতে পেরেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ২০২০-২১ সালের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করেছি। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ১৯ বছর পার করে এসেছে। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিপদে-আপদে হাত বাড়িয়ে দিয়ে নিজেদের অধিকার আদায়ে আমেরিকার মূলধারায় সম্পৃক্ত করাই সংগঠনটির প্রধান কাজ। পাশাপাশি বাংলা ভাষা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর বাঙালি শিল্প-সংস্কৃতিকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দেওয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক আরও বলেন, ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে আগামী দুই বছরের জন্য বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে—অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, রক্তদান কর্মসূচি, বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল (রমজানের তৃতীয় রোববার), বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা, মেডিকেইড, মেডিকেয়ার, সিটি ও ফেডারেল জব সেমিনার, হিলসাইড ও ১৬৯ সাবওয়ে সিকিউর এবং ক্লিন আপ প্রোগ্রাম, বাংলা স্কুল, স্থায়ী শহীদ মিনার নির্মাণ, উইমেন্স এমপাওয়ারমেন্ট সাপোর্ট প্রোগ্রাম, কমিউনিটি ডে প্রভৃতি।