জ্যামাইকার হিলসাইডেই টিএলসি বিমা সেবা দিচ্ছেন আলী খান

নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইডেই টিএলসি বিমা সেবা দিচ্ছেন এম্পায়ার স্টেট ইনস্যুরেন্সের এজেন্ট আলী খান। ১৬৮ হিলসাইড অ্যাভিনিউর কার্যালয় থেকে বাড়ি, গাড়ি, ব্যবসা, জেনারেল লিয়াবিলিটি ও জীবনবিমাসহ সব ধরনের ইনস্যুরেন্স সেবা দেন তিনি।
জ্যামাইকায় অফিস খুলে বিমা সেবা শুরুর সম্পর্কে আলী খান বলেন, মানুষেরা এখান থেকে দূরে জ্যাকসন হাইটসে টিএলসি বা যেকোনো ধরনের বিমা করতে যান। এতে করে তাদের অনেক সময় ও অর্থ অপচয় হয়। সেই চিন্তা থেকেই হিলসাইডে বিমা সেবার কার্যক্রম চালু করেছি।
তিনি বলেন, এখানে এসে আমি বিমা বিষয়ে পড়ালেখা করেছি। নিজের অভিজ্ঞতা ও নিবেদন থেকে সব গ্রাহককে আমি সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করি। অন্য কোনো প্রতিষ্ঠানে বিমা থাকলে তা সহজেই আমার প্রতিষ্ঠানে স্থানান্তর করা যায়। সেবাদাতা হিসেবে সর্বোচ্চ সেবা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
বিমা সেবার পাশাপাশি ওয়ার্কার্স কমপেনসেশন, ডিফেন্সিভ ড্রাইভিং কোর্সও করান আলী খান। সার্বিক সেবা কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত জানতে ৭১৮-২৯৭-৩১০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।