জ্যামাইকায় টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেবিল টেনিস টুর্নামেন্টের পুরস্কারসহ খুদে প্রতিযোগীরা
টেবিল টেনিস টুর্নামেন্টের পুরস্কারসহ খুদে প্রতিযোগীরা

নিউইয়র্ক শহরের জ্যামাইকায় শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টারের আয়োজনে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত টুর্নামেন্টে প্রায় ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
মো. ইমরুল কায়েস চূড়ান্ত ম্যাচে আসিফ ইকবাল চৌধুরীকে হারিয়ে মেনস ওপেন ইভেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া অন্যান্য ইভেন্টে পদক লাভ করেন সাইফ আজাদ, আবদুল মুকিত, মোহাম্মদ সৌরভ আলম, জাহেদুর রহমান, মোহাম্মদ ইসলাম ও মার্ক লিম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এস জে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, বিপিএল ইউএসএর প্রেসিডেন্ট মো. সুমন খান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজিদ হাসান, ওয়াসেফ চৌধুরী, আদিব মালেক চৌধুরী, তাহমিদ জাওয়াদ, সৈয়দ আবদুল্লাহ, সুলতান মারুফ, ওমর আহমেদ, শামীম ইসলাম, আরিফুর খান, আদনান খান, মহিবুল হাসান, সারা আমিন ও রুম্মান চৌধুরী।
গত সেপ্টেম্বর মাসে উদ্বোধনের পর শৈলী স্বল্প সময়ের মধ্যে বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনা মূল্যে টেবিল টেনিস কোচিংয়ের পাশাপাশি ক্লাবটি সক্রিয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী শৈলী ক্লাবে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন।
মোকাররম আহমেদ শৈলীর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করছেন। তিনি অভিভাবকদের তাঁদের সন্তানকে বিনা মূল্যে টেবিল টেনিস কোচিংয়ের এই অনন্য সুযোগটি গ্রহণ করার অনুরোধ করেছেন।