জ্যামাইকায় লেখক, পাঠক ও সাংবাদিক সংলাপ
করোনা মহামারি পেরিয়ে নিউইয়র্ক নগর বেরিয়ে আসলেও এ নগরের প্রতিটি এলাকায় কোভিড-১৯ ক্ষত রেখে গেছে। এমন বহু ক্ষত কখনো মুছে যাবে না। হাজারো মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর স্মৃতি নিয়ে নিউইয়র্কের লড়াকু মানুষ আবার বেরিয়ে পড়েছে। সহমর্মিতা আর সৌহার্দ্যের বার্তা নিয়ে এ নগরের লোকজন মহামারি পরবর্তী সময়কে জাগিয়ে তুলছে। এ জাগরণের সময়ে জনসমাজের অগ্রসর লোকজনকে বর্ধিত দায়িত্ব পালন করে যেতে হবে।
২৪ জুন জ্যামাইকায় পাঠক, লেখক ও সাংবাদিকদের এক সংলাপে বক্তারা এসব কথা বলেছেন। প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বহুল এলাকায় আলোচনা ও সংলাপের আয়োজন করেছে।
জ্যামাইকার লেখক, পাঠক ও সাংবাদিকদের সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আবদুস শহীদ, স্বপন বিশ্বাস, রহমান মাহবুব, কামাল উদ্দিন, মনজুরুল হক, ইশতিয়াক রূপু, ভায়লা সালিনা, শেলী জামান খান, নাসিমা আখতার, মিথিলা শারমিন, এ বি এম তুষার, শামিম আহমেদ, হৃদয় অনির্বাণ, ফারুক হোসেইন, রাজীয়া নাজমী, হেলিম আহমেদ, ফরহাদ হোসেইন, ফরিদা ইয়াসমিন, শাবানা, মোহাম্মদ আলী, সাইদ নাজমী, শামস আল মমিন, আবদুল ওয়াদুদ চৌধুরী, ফাহীম রেজা নূর, শাহনেওয়াজ কোরেশী, জাকিয়া ফাহিম, মাহমুদুল চৌধুরী, ফারাহ নাজ, রোকেয়া দীপা, রেজিনা চৌধুরী, আমিনুল ইসলাম, এইচ বি রিতা, তোফাজ্জল লিটন, তোফায়েল চৌধুরী, রওশন হক, সায়ান সিদ্দিক, শাহানা ফেরদৌস, বিলকিস রহমান, মঈনুল হক চৌধুরী, সালমা আখতার, শেমু আফরোজা, হোসেনে আরা, কোহিতুর পহেলি, কামরুল ইসলাম, মিজানুর চৌধুরী, কাজী জেসিন, সৈয়দ উতবা, জেবুন্নেসা জ্যোৎস্না, রুপা খানম, তানিয়া পারভিন, নাসিমা সুলতানা, ঊষা রহমান, সৈয়দা শাহানা ইয়াসমিন প্রমুখ।
সংলাপ সঞ্চালনা করেন লেখক ও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী এবং রওশন হক।
কবি শামস আল মোমিন বলেন, নিউইয়র্কের চলমান বাস্তবতায় জনসমাজে পারস্পরিক সংযোগ সৃষ্টির জন্যই প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের এ উদ্যোগ প্রশংসনীয়। এমন যেকোনো আলাপ সংলাপে তাঁকে যুক্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সংগঠক ফাহিম রেজা নূর বলেন, সমাজের ভালো কাজগুলোকে সমর্থন করা এবং মুক্ত চিন্তার বিকাশের মধ্য দিয়ে একটি অগ্রসর জনসমাজ গঠনে লেখক-সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আলাপ সংলাপে লেখক সাংবাদিক রুপা খানম তাঁর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে উপস্থিত হলে সবার পক্ষ থেকে বিশেষায়িত এ শিশুকে উপহার প্রদান করা হয়। আলাপ সংলাপে উপস্থিত সংবাদ কর্মী সায়ান সিদ্দিক ও আকবর রানাকেও সবার পক্ষ থেকে সম্মান দেখানো হয় তাঁদের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য।
অনুষ্ঠানে ‘করোনা মহামারি: ডেটলাইন নিউইয়র্ক’ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বক্তারা এবং জনসমাজের উপস্থিত লোকজন আগ্রহ সহকারে বইটি সংগ্রহ করেন।