জ্যামাইকায় হারুনের নির্বাচনী তহবিল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকায় কাউন্সিলম্যান প্রার্থী তৈয়বুর রহমান হারুনের তহবিল সংগ্রহ অনুষ্ঠান
জ্যামাইকায় কাউন্সিলম্যান প্রার্থী তৈয়বুর রহমান হারুনের তহবিল সংগ্রহ অনুষ্ঠান

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশি মো. তৈয়বুর রহমান হারুনের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। ৫ মে জ্যামাইকার তাজমহল চাইনিজ রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহসান হাবীব অনুষ্ঠান সঞ্চালনা করেন।

তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ফখরুল আলম, আজহারুল হক মিলন, হোসেন খান, শহিদুল ইসলাম তালুকদার, একে আজাদ তালুকদার, মনিরুজ্জামান, মোহাম্মদ আলী, খন্দকার তরিকুল ইসলাম, বদরুল হক, মুজিবুর রহমান, স্বপন বড়ুয়া, বদরুল চৌধুরী, গাজী শামছুদ্দিন, আবদুল আউয়াল, তাজুল ইসলাম, হোসেন সেলিম প্রমুখ।

তৈয়বুর রহমান হারুন বলেন, ‘আপনাদের সামান্য কিছু অর্থের বিনিময়ে আমি নিউইয়র্ক সিটির অর্থ তহবিল থেকে বড় অঙ্কের অর্থ নির্বাচনের ব্যয়ের জন্য অনুদান হিসেবে পেতে পারি, যা আমার নির্বাচনী কাজে ব্যবহার করতে পারব। তিনি বলেন, প্রবাসী নতুন প্রজন্মকে একটি সুষ্ঠু সামাজিক ও নিরাপত্তা সহকারে বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমাকে সর্বতোভাবে সহায়তা করুন। আগামী ১২ সেপ্টেম্বর ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তৈয়বুর রহমান হারুন এলাকায় একজন প্রভাবশালী প্রার্থী হিসেবে পরিচিতি। দীর্ঘদিন সরকারি চাকরি করায় নগরীর উন্নয়নসহ সার্বিক বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে।