ঝড়ে ক্যারোলাইনা প্লাবিত, নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানি সতর্কতামূলক সাইনে নাড়া দিচ্ছে। ওক আইল্যান্ড, নর্থ ক্যারোলাইনা, ১৫ সেপ্টেম্বর। রয়টার্স।
বন্যার পানি সতর্কতামূলক সাইনে নাড়া দিচ্ছে। ওক আইল্যান্ড, নর্থ ক্যারোলাইনা, ১৫ সেপ্টেম্বর। রয়টার্স।

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লোরেন্সের বিরতিহীন বৃষ্টিতে ক্যারোলাইনার বিভিন্ন অংশ বন্যাপ্লাবিত হয়েছে এবং আরও কয়েক দিন অবস্থা অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাতে সিএনএন গতকাল শনিবার এ খবর দিয়েছে। গত শুক্রবার ঝড়টির আঘাতে এক শিশুসহ কমপক্ষে ১৩ ব্যক্তি নিহত হন।

সমস্যার কারণে ভার্জিনিয়া থেকে ইন্টারস্টেট ৯৫ ধরে আসা ড্রাইভারদের নর্থ ক্যারোলাইনা কর্তৃপক্ষ পুরো অঙ্গরাজ্যকে পাশ কাটিয়ে যেতে বলছে। স্থানীয় সরকার ড্রাইভারদের পশ্চিমে টেনেসিতে গিয়ে সেখান থেকে ইন্টারস্টেট ৭৫ ধরে জর্জিয়ায় প্রবেশ করতে বলছে।

নর্থ ক্যারোলাইনার পরিবহনমন্ত্রী জিম ট্রগডান বলেন, ‘আমি চাই না হাজার হাজার মানুষ আমাদের ইন্টারস্টেট বা ইউএস রুটগুলোয় আটকা পড়ুক।’

বন্যা ও একটি ট্রাক্টর-ট্রেইলার দুর্ঘটনার কারণে গতকাল ৭৩ মাইল দীর্ঘ এই হাইওয়েটি বন্ধ করে দেওয়া হয়।

কর্মকর্তারা সতর্ক করছেন, বন্যার এটি শুরু মাত্র।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার গতকাল সকালে বলেন, ২৪ ঘণ্টা আগে ঝড় আঘাত হানার সময় যা ছিল বন্যার বিপদ, এখন তার চেয়ে বেশি।

ঝড়ের কেন্দ্র ধীরে ধীরে সাউথ ক্যারোলাইনার দিকে এগিয়ে যাচ্ছে, তবে বৃষ্টি আগামী কয়েক দিন কোনো কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।