প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নতুন করে আঘাত হানা টর্নেডোতে আরও অন্তত আটজন নিহত হয়েছে। এর ফলে গত এক সপ্তাহে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানা ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। টেক্সাসের গারল্যান্ডের পুলিশ বলছে, গত শনিবার রাতে শহরটিতে টর্নেডো আঘাত হানে। এতে ডালাসের কাছের জনপদটিতে একটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়। তারা সবাই একটি গাড়িতে চড়ে যাচ্ছিল। টর্নেডোর প্রচণ্ড শক্তিশালী হাওয়া গাড়িটিকে উড়িয়ে নিয়ে দূরে আছড়ে ফেললে আরোহীরা সবাই প্রাণ হারায়। এ ছাড়া আশপাশের শহরে পাওয়া যায় আরও তিনজনের লাশ। কর্মকর্তারা বলছেন, ঝড়ে টেক্সাসের বিস্তৃত এলাকাজুড়ে অনেক বাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রচণ্ড ঝড়ে মিসিসিপি অঙ্গরাজ্যে ১০ ও টেনেসিতে ছয়জন নিহত হয়েছে। আরকানস ও অ্যালাবামাতেও একজন করে মানুষ প্রাণ হারায়।
এএফপি