টরন্টো বই মেলা ৬ ও ৭ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ও ৭ জুলাই শনি ও রোববার ১৩তম টরন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ৯ ডাউস রোডে টরন্টোর রয়েল কানাডিয়ান লেজিওন হলে দুই দিনই বেলা ১১টায় মেলা শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত।
অন্যান্য বছরের মতো এবারও বইমেলাকে সফল করার সব উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় বাংলাদেশ, আমেরিকা ও কানাডার লেখক, প্রকাশক ও অতিথিরা অংশ নেবেন। এবারের মেলায় নতুন সংযোজন উত্তর আমেরিকার লেখকদের প্রকাশিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও পরিচিতি। শিশু কিশোরদের জন্য বিভিন্ন ইভেন্ট সংযোজন করা হয়েছে। এ ছাড়া র্যালি, সাহিত্য আলোচনা, কবিতা, অতিথি পর্ব, সংগীত ও বইয়ের স্টল থাকবে। মেলা সবার জন্য উন্মুক্ত। আমেরিকা থেকে লেখক–সাংবাদিক শেলী জামান খানও বই মেলায় উপস্থিত থাকবেন।