টরন্টোতে নটর ডেম কলেজের অ্যালামনাই সন্ধ্যা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালামনাই সন্ধ্যায় নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীরা
অ্যালামনাই সন্ধ্যায় নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীরা

নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে কানাডার টরোন্টোতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অ্যালামনাই সন্ধ্যা।
টরোন্টোর বার্চমাউন্ট ব্লাফস নেইবারহুড সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ৭৫ জন সাবেক নটরডেমিয়ানের পাশাপাশি ও ১০ জন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাফি উল্লাহ ভূঁইয়া। সম্প্রতি অনুষ্ঠিত এ অ্যালামনাই সন্ধ্যার অন্যতম আয়োজক শামীম আহমেদ অনুষ্ঠানের শুরুতেই সবাইকে নটর ডেম কলেজের লক্ষ্যকে বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরিচয় পর্ব ও গানের ফাঁকে ফাঁকে কলেজের সাবেক শিক্ষার্থীরা তাঁদের কলেজজীবনের মজার সব স্মৃতি স্মরণ করেন। সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ গান করেন, কেউ কেউ করেন আবৃত্তি। অনুষ্ঠানের মূল পর্বে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্ল্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মেহমুদ আফ্রিদি টনি, স্থানীয় জনপ্রিয় শিল্পী মুস্তাফিজুর রহমান, অপরূপ করসহ অন্যরা।
এ মিলনমেলায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক ও রিয়েলটর ড্যানিয়েল হাকিম। অনুষ্ঠানে বক্তারা নটরডেমিয়ানদের এক জোট হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটির সদস্য অধ্যাপক শাফি উল্লাহ ভূঁইয়া, ড্যানিয়েল হাকিম, মাহবুব আলম, অপরূপ কর, মুস্তাফিজুর রহমান ও শামীম আহমেদ সামনের দিনগুলোতে আরও বেশি জনসেবামূলক ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সবাইকে প্রবাসের মাটিতে এক করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।