টরন্টোয় ২৮ ও ২৯ এপ্রিল বাংলাদেশ ফেস্টিভ্যাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা। টানা তিনবারের অভাবনীয় সাফল্যের পর আগামী বছরের ২৮ ও ২৯ এপ্রিল কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল।
শিগগিরই ফেস্টিভ্যাল উদ্যাপন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। পাশাপাশি কানাডা ও আমেরিকার বিভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ। বিজ্ঞপ্তি