টাইটানিকের খাদ্যতালিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য সরবরাহ করা দুপুরের খাবারের একটি তালিকা নিলামে ৮৮ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান অকশনারস লায়ন হার্ট অটোগ্রাফ জানিয়েছে, ওই খাদ্যতালিকাটি প্রথম শ্রেণির এক যাত্রী সংগ্রহ করেছিলেন। গত বুধবার সেটি ব্যক্তিগতভাবে সংগ্রহ করার জন্য এক ব্যক্তি কিনে নেন। ১৯১২ সালের ১৪ এপ্রিলের ওই খাদ্যতালিকায় রয়েছে গ্রিল খাসির চপ, কাস্টার্ড পুডিং, কর্নড বিফ, মাছ, আপেলের পেস্ট্রি, চিজ প্রভৃতি। ধারণা করা হয়, ওই তালিকাটি ছিল টাইটানিকে থাকা তিন বা চারটি খাদ্যতালিকার একটি।
রয়টার্স