টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল

বাংলাদেশি মালিকানাধীন গণমাধ্যম টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা পরিবারের উদ্যোগে ১৬ মে সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের। এ সময় প্রতিষ্ঠান দুটির সদস্য ও পরিবারবর্গ ছাড়াও বিভিন্ন পত্রিকার সম্পাদক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে আবু তাহের উপস্থিত সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চলতি বছর থেকে ‘টাইম টেলিভিশন অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দেন। প্রবাসের শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, উপস্থাপক, সংবাদ পাঠক, সমাজসেবা ও আঞ্চলিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
ইফতার মাহফিলের শুরুতে বিশেষ দোয়া পরিচালনা করেন ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ড. ওয়াজেদ এ খান, বিশিষ্ট সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭ থেকে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে প্রার্থী মেরী জোবায়দা।
মাহফিলে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, অধ্যাপক হুসনে আরা বেগম, কমিউনিটি নেতা ফকু চৌধুরী, ব্যবসায়ী নজরুল ইসলাম, অকিব হোসেন, আব্দুল জব্বার সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার সদস্যদের মধ্যে কবি তমিজ উদ্দীন লোদী, সৈয়দ ইলিয়াস খসরু, আবিদুর রহীম, সালাহউদ্দিন আহমেদ, শিবলী চৌধুরী কায়েস, এমদাদ চৌধুরী দীপু, শামিউল ইসলাম, মিজান খন্দকার, নাজিফা তাবাসসুম, রিশিতা জাহান, শফিকুল ইসলাম মনা, আব্দুল কাদের, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন বাবু, সায়েদা ইয়াসমীন সোহেলী, মোহাম্মদ জিল্লুর ইসলাম সমরু, তৌফিকুল ইসলাম পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।