টাইমস স্কয়ারে ট্রাম্পের বিকৃত অবয়ব সংবলিত বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দড়িতে বেঁধে রাখা হয়েছে—এমন একটি ছবি শোভা পাচ্ছে টাইমস স্কয়ারে।

একটি পোশাক সংস্থার টাইমস স্কয়ারে লাগানো বিলবোর্ডে ডোনাল্ড ট্রাম্পের দড়িতে বাঁধা একটি ছবি শোভা পেতে দেখা গেছে। ছবিতে দেখা যায়, অ্যাথলেটিকসের পোশাক পরিহিত এক নারী দড়ি দিয়ে বেঁধে রেখেছেন ডোনাল্ড ট্রাম্পকে। দেখা যাচ্ছে, ট্রাম্পের চেহারা লাল এবং সাদা ও নীল দড়ি দিয়ে বাঁধা। আর এক মডেল তাঁর বুকের ওপর উঠে বসেছে। ছবিটি দেখে মনে হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যন্ত্রণায় কুঁকড়ে আছেন। এরই মধ্যে এ বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ৩০ ফুট উঁচু বিলবোর্ডটি গত সপ্তাহে পোর্টল্যান্ডভিত্তিক পোশাক সংস্থা ধাওয়ানির বিজ্ঞাপনী প্রচারের অংশ হিসেবে টাইমস স্কয়ারে রাখা হয়েছিল।

টাইমস স্কয়ারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সংবলিত এ বিলবোর্ড নিয়ে বিতর্ক চলছে
টাইমস স্কয়ারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সংবলিত এ বিলবোর্ড নিয়ে বিতর্ক চলছে

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মালিক ও ধাওয়ানির সিইও আভি ব্রাউন জানান, বিলবোর্ডটি গর্ভপাতের জন্য ফেডারেল ফান্ডিং বন্ধের প্রতিবাদে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে বাধা দেওয়ায় তাঁরা এমন বিলবোর্ড বানানোর পরিকল্পনা করেন।

ব্রাউন বলেন, বিলবোর্ডটি ওঠার সঙ্গে সঙ্গেই বিক্রি বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি বেড়েছে।