টাইমস স্কয়ারে ট্রাম্পবিরোধী বিজ্ঞাপন, ক্ষুব্ধ ইভানকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইভানকা ট্রাম্প ও জারড কুশনারের ছবি দিয়ে বিজ্ঞাপন
ছবি: রয়টার্স

মার্কিন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ঝুলছে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিজ্ঞাপন চিত্র। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জারড কুশনার। তাঁরা অ্যান্টি ট্রাম্প পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে মামলা করার হুমকিও দিয়েছেন।

বিলবোর্ডের ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের মৃত্যু নিয়ে হাসছেন ইভানকা ট্রাম্প। পাশে তাঁর স্বামী জারড কুশনারও হাসছেন বিদ্রূপের হাসি। লিঙ্কন প্রজেক্ট নামের রাজনৈতিক অ্যাকশন গ্রুপ এ বিলবোর্ড টাঙিয়েছে।

লিঙ্কন প্রজেক্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিলবোর্ডটি টাইমস স্কয়ারে থাকবে। ট্রাম্প ও জারড কুশনাররা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি বিদ্রূপ এবং নিষ্ঠুরতা দেখিয়ে আসছেন। বিলবোর্ডে জনগণকে এসব কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে

এ নিয়ে ইভানকা ও জারড কুশনারের পক্ষ থেকে মামলার হুমকি দিয়ে উকিল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এমন বিজ্ঞাপন চিত্রে তাঁদের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হচ্ছে। অবিলম্বে বিলবোর্ডটি অপসারণ করা না হলে মামলা করা হবে।

লিঙ্কন প্রজেক্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিলবোর্ডটি টাইমস স্কয়ারে থাকবে। ট্রাম্প ও জারড কুশনাররা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি বিদ্রূপ এবং নিষ্ঠুরতা দেখিয়ে আসছেন। বিলবোর্ডে জনগণকে এসব কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

ইভানকা ট্রাম্প ও জারড কুশনার যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি কখনো ন্যূনতম সহমর্মিতা দেখাননি। এ বিলবোর্ড তাঁদের প্রতিও জনগণের একই দৃষ্টিভঙ্গি দেখানোর প্রয়াস বলে লিঙ্কন প্রজেক্ট জানিয়েছে।