টানা বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মিজৌরিতে বৃহস্পতিবার টানা দ্বিতীয় রাতের মতো বিক্ষোভ হয়েছে। সেন্ট লুইস শহরের উপকণ্ঠে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন পুলিশের গুলিতে নিহত হওয়ার দুই মাস পর গত বুধবার ভন্ডেরিট মেয়ার্স জুনিয়র নামে আরেক তরুণ শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে প্রাণ হারায়। তবে পুলিশ বলছে, এবারের ঘটনায় তরুণটি সশস্ত্র ছিল এবং সে তাকে ধাওয়া করা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলিও করেছিল। বৃহস্পতিবার সেন্ট লুইস শহরে রাতভর প্রায় চার শ বিক্ষোভকারী বিক্ষোভ মিছিল করে। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মাইকেল ব্রাউনের স্মরণে সপ্তাহান্তে বিক্ষোভের পরিকল্পনা থাকায় আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স