টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ১৭ জুলাই
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) ও কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ) লোকাল ১১৮২ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
নগরের বেজলি পন্ড পার্কে স্থানীয় সময় ১১ ও ১২ জুলাই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববারের প্রথম খেলায় কুইন্স নর্থ ওয়ারিয়র্স ৯ উইকেটে হারিয়েছে সুপার ঈগলসকে। ম্যাচ শেষে সুপার ঈগলসের স্কোর ছিল ১৯.১ ওভারে ১০ উইকেটে ৭৪ রান। কুইন্স নর্থ ওয়ারিয়র্স ১৪.৩ ওভারে ১ উইকেটে রান করেছে ৭৫। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টিপু রহমান। তিনি একাই দলের হয়ে ৩৪ রান করেছেন।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস টাইগার্স হারিয়েছে কিংস ইলেভেনকে। ব্রঙ্কস টাইগার্স ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে। কিংস ইলেভেন প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০ ওভারে সংগ্রহ করতে সক্ষম হয় ৬৭ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রানা ভূঁইয়া।
সোমবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে এনওয়াই টাইগার্স ৪ উইকেটে হারিয়েছে ব্লু স্টারসকে। ম্যাচ শেষে স্কোর ছিল ব্লু স্টারস: ১০ উইকেট হারিয়ে ২০ ওভারে ৭৯ রান। এনওয়াই টাইগার্স ৬ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্লু স্টারসের ইসহাক সাকিব।
দিনের দ্বিতীয় ম্যাচে হাডসন হিটার্স ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে করেছে ১১৮ রান। ৪ উইকেটে হেরে যায় বাপা টিম। ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে বাপা রান করেছে ৭৩। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হাডসন হিটার্সের ইসলাম এমডি।
১৭ জুলাই টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।