টুইটারে নিশ্চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জঙ্গি সংগঠন আইএসের সমর্থকদের বেশ কয়েকটি অ্যাকাউন্ট কয়েক দিন ধরে আকস্মিকভাবে নীরব রয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে আইএসের সহিংস তৎপরতার খবর এবং দৃষ্টিভঙ্গি প্রচার করা হতো। আইএসের টুইটার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকার টুইটারকে চাপ দেওয়ায় এটা হয়েছে, নাকি আইএস অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে ঝুঁকেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। টুইটারের কর্মীদের সম্প্রতি হুমকি দেয় আইএস। তবে তাদের টুইটার তৎপরতা স্থগিত রাখার সঙ্গে এর সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। এনডিটিভি