টেকনোসফটের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটি ট্রেনিং সেন্টার টেকনোসফটের শিক্ষার্থীদের কোর্স গ্র্যাজুয়েশন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট কুইন্স প্লাজার স্থানীয় একটি হোটেলে এই গ্র্যাজুয়েশন পার্টি অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্র্যাজুয়েশন পার্টির সমাপ্তি ঘটে।
গ্র্যাজুয়েশন পার্টিতে পাঁচ মাসব্যাপী কোর্সের বিষয়ে শিক্ষার্থীদের অগ্রগতির খোঁজ-খবর নেওয়া ও দিক নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীরাও এক এক করে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। বিভিন্ন ব্যাচের প্রায় ৫৫ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান, কৌতুকসহ নানা বিনোদনের আয়োজন করা হয়। শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির কর্ণধার রবিন বলেন, মূলত শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই এ আয়োজন। যাতে তাঁরা এখান থেকে নিজের ভেতর আরও সাহস জোগাতে পারেন।