টেক্সাসে কলেজে গুলি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কলেজে গতকাল বুধবার এক বন্দুকধারী গুলি ছুড়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 


অঙ্গরাজ্যের ডালাসের আরভিংয়ের নর্থ লেক কলেজে এই গুলির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নিজের গুলিতেই।

গুলির ঘটনায় কেউ আহত হননি।

পুলিশ বলছে, ওই নারীকে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

গুলিতে নিহত নারী ও সন্দেহভাজন বন্দুকধারী পরস্পরের পরিচিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।