টেক্সাসে গুলিতে বন্দুকধারীসহ নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্লানোর একটি বাড়িতে গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছে। রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলে বলেন, প্রাথমিকভাবে গুলির কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ওই বাড়িতে গিয়ে সন্দেহভাজন বন্দুকধারীকে দেখতে পেয়ে গুলি করে। ঘটনাস্থলেই ওই বন্দুকধারী নিহত হন। পরে ঘটনাস্থল থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হয়নি পুলিশ। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য পুলিশের কাছে এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।