টেক্সাসে দুর্ঘটনায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি চার্চের মিনিবাসের সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, স্যান অ্যান্টোনিও শহর থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে গার্নার স্টেট পার্ক এলাকায় স্থানীয় সময় গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত মিনিবাসে টেক্সাসের নিউ ব্রনফোলস ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চের ১৪ জন প্রবীণ সদস্য ছিলেন। এ ঘটনায় পিকআপের চালক ও মিনিবাসের এক আরোহীও আহত হন। মিনিবাসের আরোহীর অবস্থা সংকটাপন্ন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।