টেক্সাসে ফোবানার কিক অফ পার্টি ২৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সাসে ৩৪তম ফোবানার আয়োজক কমিটির আয়োজনে কিক অফ পার্টি, ডিনার ও মিউজিক্যাল ইভিনিং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওই দিন সন্ধ্যা সাতটায় আরলিংটনের ৮০৮ এস ডব্লিউ গ্রিন বুলেভার্দের ইন্দোপার্ক ব্যাংকুয়েট হলে এই আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের আয়োজনে ৩৪তম ফোবানা অনুষ্ঠিত হবে চলতি বছরের ৪ থেকে ৬ সেপ্টেম্বর। ভেন্যু ইরভিং কনভেনশন সেন্টার অব লাস কলিনাস। ২৫ জানুয়ারি আয়োজক কমিটির প্রথম কিক অফ পার্টিতে ৩৪তম ফোবানার বিস্তারিত তুলে ধরা হবে। অনুষ্ঠানে ফোবানার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
৩৪তম টেক্সাস ফোবানার মেম্বার সেক্রেটারি নাহিদা আলী কিক অফ ডিনার ও মিউজিক্যাল ইভিনিং শো সফল করার জন্য মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, টেক্সাসের আরলিংটনের ৩৪তম ফোবানা সার্থক করার জন্য তিনি সবার পরামর্শ চান। তিনি আশা করেন, ৩৪তম ফোবানায় অনেক কিছু সংযোজন করা হবে। এবারে ফোবানায় সারা আমেরিকার সংস্কৃতি শিল্পীদের মিলন মেলা বসবে। প্রফেশনালদের সমাবেশ ঘটবে।
পার্টিতে যোগ দিতে যোগাযোগ করুন—আহ্বায়ক হাসমত মবিন (৯৭২ ৯৩৫ ৪৭৫০), মেম্বার সেক্রেটারি নাহিদা আলী (৯৭২ ৩৩৩ ৩২৮৬), চেয়ারপারসন (২০১৯-২০২০) শাহ হালিম (২৮১ ৭৪৮ ৯৮৮০), এক্সিকিউটিভ সেক্রেটারি (২০১৯-২০২০) এহসান চৌধুরী (৫১২ ৪১৩ ৯১৯৩)।