টেক্সাসে বন্যায় রাসায়নিক প্ল্যান্টে দুই দফা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন হার্ভির প্রভাবে সৃষ্ট বন্যার কারণে টেক্সাসের ক্রসবিতে আরকেমা রাসায়নিক প্ল্যান্টে দুই দফা বিস্ফোরণ হয়েছে। প্ল্যান্টটির ফরাসি মালিক গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। আগের দিন বুধবার সন্ধ্যায় প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যায় পরিস্থিতি যে বেগতিক ঠেকছে, বিস্ফোরণ এড়ানোর কোনো উপায়ই আর দেখা যাচ্ছে না।

আরকেমা রাসায়নিক প্ল্যান্টে উৎপাদন করা হতো প্লাস্টিক উপাদান, রং ও অন্যান্য পণ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত রাসায়নিক যৌগ।

কোম্পানিটি দুই দিন আগে এই প্ল্যান্টের কর্মীদের সেখান থেকে সরিয়ে নেয়।